মাটির বাড়ির একাংশ চাপা পড়ে মৃত্যু যুবকের - 24 Ghanta Bangla News
Home

মাটির বাড়ির একাংশ চাপা পড়ে মৃত্যু যুবকের

Spread the love

মাটির বাড়ি চাপা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা বিধানসভার দীপাঞ্চলের ঘোড়াবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃত যুবকের নাম শরিফুল মল্লিক (২১)। জানা গিয়েছে, রবিবার রাতে খেতে বসার আগে বাড়ির সামনের কলে হাত-পা ধুতে গিয়েছিলেন যুবক। সেই সময়েই দোতলা মাটির বাড়িটির একাংশ ভেঙে পড়ে তাঁর উপরে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *