ফের সন্তান দত্তক নিলেন পরীমণি?
ফের মা হলেন বাংলাদেশি নায়িকা পরীমণি? সোমবার সাতসকালে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যা দেখে চক্ষু চড়কগাছ সকলের। ছবির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘তিন নম্বর জন ডান’। যা দেখে সকলের মনেই প্রশ্ন, তবে কি আবারও সন্তান দত্তক নিলেন পরীমণি? এর আগেও সন্তান দত্তক নিয়েছিলেন তিনি। বহুবার অভিনেত্রীকে বলতেও শোনা গিয়েছে তিনি ১০০ সন্তানের মা হতে চান।