VIDEO: হন হন করে মায়ের কাছে দৌড় পুচকে হাতির, তার আগে ঘটিয়েছে এক কাণ্ড – Bengali News | Elephant calf stuck in a Trench, with mother waiting nearby odisha dhenkanal video viral in social media
ছানা হাতির ছোটাছুটির মুহূর্ত। Image Credit source: X
ঢেঙ্কানল: ছানাকে ছেড়ে মা যাবে না কিছুতেই। এদিকে ওই মাকে ছেড়ে তার দলের বাকিরাও নড়তে নারাজ। আর ছানা! সে বেচারা পা পিছলে পড়েছে এক পরিখার মধ্যে। লাগেনি যদিও। কিন্তু ভয়ে দিশাহারা হয়ে পড়ে। দৌড়াদৌড়ি শুরু করে দেয় পরিখার মধ্যেই। একপাল হাতির সে কী অবস্থা। ওড়িশার ঢেঙ্কানলের এক জঙ্গলে সেই ছানা হাতিকে উদ্ধারের ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল।
শেষে বন দফতরের কর্মীরা ওই ছানা হাতিকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলে শান্ত হয় হাতির দলটি। হাতি বরাবরই পারিবারিক। দল বেঁধে থাকে। কেউ বিপদে পড়লে ছেড়ে যায় না। হাতিরা যখন জঙ্গলের রাস্তা পার হয়, তাদের সেই দল বেঁধে যাওয়া দেখার মতো। একেকটি দলে ৫০টা পর্যন্ত হাতি থাকতে পারে । শুরুতে থাকে বিরাট চেহারার দলপতি। শেষে থাকে রক্ষী। মাঝে সেই দলের মধ্যেই ঢুকে থাকে ছানা। ঢেঙ্কানলেও তেমনই এক ছানা জঙ্গলের ভিতর দিয়ে দলের সঙ্গে যাওয়ার সময় পড়ে যায় পরিখায়।
এই খবরটিও পড়ুন
Staff of Dhenkanal detected an elephant calf stuck in a Trench, with mother waiting nearby. Ramp was made in Trench at 2-3 places and the calf was able to get out of the Trench and got reunited with mother.
All my thanks to team Dhenkanal🙏 pic.twitter.com/vcUGMlMrsG
— Susanta Nanda (@susantananda3) January 22, 2024
গত সোমবার বন দফতরের এক আধিকারিক সুশান্ত নন্দার পোস্ট করা ভিডিয়োতে শেষে তাকে উদ্ধারের ছবিই ধরা পড়েছে। দেখা যাচ্ছে ছানাটি দিশাহারা হয়ে পরিখার ভিতরেই হন্যে হয়ে ঘুরছে। তার কাছেই তার মা। অবস্থা দেখে সেও অশান্ত হয়ে পড়েছে। একটু দূরেই তাদের দল। খবর পেয়ে বন দফতরের কর্মীরা পরিস্থিতি সরেজমিন করে পরিখার অপেক্ষাকৃত উঁচু ঢালের দিকে সোজা দুটো পাটাতন পেতে দেয়। আর ছানাটিকে তাড়িয়ে নিয়ে যায় সেই দিকে। শেষে সেই পাটাতন বেয়েই উপরে উঠে আসে সে। টলতে টলতে দৌড়ে গিয়ে মায়ের কোলে সেঁধয়।