Ram Temple Opening Time: বদলে গেল রামলালা দর্শনের সময়, নতুন সময় কী হল জানুন - Bengali News | Ayodhya ram temple gate opening time changed from wednesday to control massive rush of devotees - 24 Ghanta Bangla News
Home

Ram Temple Opening Time: বদলে গেল রামলালা দর্শনের সময়, নতুন সময় কী হল জানুন – Bengali News | Ayodhya ram temple gate opening time changed from wednesday to control massive rush of devotees

Spread the love

অযোধ্যা: রাম মন্দির উদ্বোধনের পরদিন অর্থাৎ মঙ্গলবার থেকেই সর্বসাধারণের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়েছে। আর প্রথম দিন থেকেই ভক্তদের ভিড় উপচে পড়তে শুরু করেছে। ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হচ্ছে রাম মন্দির কর্তৃপক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে। তাই এবার রামলালার দর্শনের সময় বাড়ানো হল। সর্বসাধারণের জন্য মন্দিরের দ্বার উন্মোচনের দ্বিতীয় দিন অর্থাৎ বুধবার থেকেই রামলালা দর্শনের সময় বাড়ানো হয়েছে।

এই খবরটিও পড়ুন

রামলালা দর্শনের নতুন সময়

রাম মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এবার সকাল ৬টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত রামলালার দর্শন করা যাবে। ভিড়ের চাপ সামলাতে এবং দর্শনার্থীদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রথমে রামলালার দর্শনের কী সময় ছিল?

মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় রামলালার আরতির পর মন্দিরের গেট সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকার কথা ছিল। এই সময়ের মধ্যেই পুজো দেওয়ার নিয়ম জারি হয়েছিল।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *