ফোন চার্জ হচ্ছে না? পোর্টে ধুলো জমেছে কি না দেখুন - 24 Ghanta Bangla News
Home

ফোন চার্জ হচ্ছে না? পোর্টে ধুলো জমেছে কি না দেখুন

Spread the love

Compressed Air ব্যবহার করতে পারেন

পোর্টে হালকা ধুলো থেকে গেলে ‘Compressed Air’ ব্যবহার করা যেতে পারে। অল্প অল্প করে বাতাস দিন এবং ক্যানটি সোজা করে রাখুন। এরপর কেবল লাগিয়ে পরীক্ষা করুন ফোন আবার স্বাভাবিক ভাবে চার্জ হচ্ছে কি না।

ভুলেও এই কাজগুলি করবেন না

চার্জিং পোর্ট পরিষ্কার করার সময়ে সূচ, পিন, পেপার ক্লিপ বা অন্য কোনও ধাতব বস্তু ব্যবহার করবেন না। এতে ভিতরের কানেক্টর নষ্ট হওয়ার পাশাপাশি শর্ট শার্কিটের ঝুঁকিও থাকতে পারে। পোর্টের ভিতরে জল বা cleaning alcohol ঢালাও উচিত নয়।

ময়লা আটকে থাকলে জোর করে খোঁচাখুঁচি করবেন না। সহজে পরিষ্কার না হলে ‘compressed air’ বা উপযুক্ত ‘cleaning kit’ ব্যবহার করুন। অতিরিক্ত চাপ দিয়ে পরিষ্কার করতে গিয়ে সামান্য ময়লার চেয়ে বড় ক্ষতি করে ফেলতে পারেন।

ভবিষ্যতে ময়লা জমা আটকাবেন কীভাবে?

চার্জিং পোর্টে ধুলো কম জমাতে ‘dust flap’ বা ‘rubber port plug’-সহ কভার ব্যবহার করা যায়। ফোন ব্যাগে রাখার সময় আলাদা পকেটে রাখুন এবং ভালো মানের, ঠিকমতো ফিট হয় এমন charging cable ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *