Suvendu Adhikari: বন্ধ থাকবে বার-কাউন্টার! এবার কি গোটা পুজোই 'ড্রাই ডে'? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর | Durga Puja 2026: CM Suvendu Adhikari Announces Ashtami Dry Day at Milan Mela Meeting - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: বন্ধ থাকবে বার-কাউন্টার! এবার কি গোটা পুজোই ‘ড্রাই ডে’? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর | Durga Puja 2026: CM Suvendu Adhikari Announces Ashtami Dry Day at Milan Mela Meeting

Spread the love

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla

কলকাতা: মিলন মেলায় পুজোর কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বদলের বাংলায় আদৌ পুজোতে কি বদল? সবার মনেই একটাই বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ‘বদলের বাংলায়’ এবারের দুর্গাপুজোর আনন্দে কি নতুন কোনো মাত্রা যোগ হতে চলেছে? পুজো কমিটিগুলি রাজ্য সরকারের পক্ষ থেকে বাড়তি কোনো সুযোগ-সুবিধা বা অনুদান পাবে কি না, তা নিয়ে উৎকণ্ঠা ছিল তুঙ্গে।কিন্তু তার আগে পুজোয় মদের দোকান বন্ধ নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর। অষ্টমীর দিন পুজোয় ড্রাই ডে।

কী বললেন মুখ্যমন্ত্রী? 

পুজোয় মদ বিক্রি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “পুজো আমাদের ধর্মীয় ঐতিহ্য। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য মিশে রয়েছে। সেটা আঘাতপ্রাপ্ত হয়, এমন কোনও কাজ আপনারা করবেন না। মহাষ্টমীর দিন, যেদিন আমরা পুষ্পাঞ্জলী দিই, সেইদিন এই রাজ্যে সমস্ত রকমের মদের দোকান বন্ধ থাকবে। এমনকি বারেও মদ বিক্রি করা যাবে না। অষ্টমীর দিন।”

বিস্তারিত আসছে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *