মমতা ও স্বাস্থ্যসচিবের দ্রুত গ্রেপ্তারি চাইছেন অভয়ার মা - 24 Ghanta Bangla News
Home

মমতা ও স্বাস্থ্যসচিবের দ্রুত গ্রেপ্তারি চাইছেন অভয়ার মা

Spread the love

শুক্রবার রত্না এক বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে দাবি করেছেন, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম এবং প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তদন্তের আওতায় আনতে হবে। আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার সময়ে রাজ্যের স্বাস্থ্যসচিব ছিলেন নারায়ণ স্বরূপ নিগম। নতুন সরকারের আমলেও তিনি আজও স্বপদে বহাল। কেন তাঁকে সরানো হয়নি, কেন তাঁর বিরুদ্ধে তদন্ত হবে না, প্রশ্ন তুলে দিয়েছেন অভয়ার মা।

রাজ্যে সরকার পরিবর্তন হয়েছে চার মাস। তার মধ্যে বিজেপি বিধায়কের এমন মন্তব্য ঘিরে স্বভা বতই অস্বস্তিতে পড়েছে শাসকদল বিজেপি। তবে সেখানেই থেমে না থেকে পানিহাটির বিধায়িকার প্রশ্ন, ‘কেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এতদিন জেলে যাননি? কেন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম এখনও বাইরে? তাঁদেরও তো গ্রেপ্তারি চাই।’ অভয়ার মায়ের যুক্তি, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম কেন অনুমতি দিয়েছিলেন সেমিনার হলের পাশের ওই দেওয়ালটা ভাঙার?

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *