বিগ বসে ওয়াইল্ড কার্ড এন্ট্রির জল্পনা, কে এই রাজবীর দে? ‘
রাজবীরের জনপ্রিয়তা বাড়ে রিয়্যালিটি শো ‘MTV Roadies: Karm Ya Kaand’-এ অংশ নেওয়ার পর। ২০২৩ সালের এই সিজনে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল তাঁকে। শোয়ে তিনি প্রিন্স নারুলার গ্যাংয়ের অংশ ছিলেন।
‘রোডিজ’-এর মতো শারীরিক ও মানসিকভাবে কঠিন প্রতিযোগিতার মঞ্চে নিজের জায়গা তৈরি করেছিলেন রাজবীর। শো থেকে বেরিয়ে আসার পরেও তাঁর পরিচিতি কমেনি। বরং অভিনয় ও মডেলিংয়ের কাজের সঙ্গে নিজেকে আরও জড়িয়ে নেন তিনি।