উৎসবে দূষণে জ়িরো টলারেন্স নীতি নিক সরকার, দাবি পরিবেশকর্মীদের
এই সময়: আগামী ১৪ সেপ্টেম্বর গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম। বলতে গেলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর — বাঙালি ক্যালেন্ডারের ‘মোস্ট হ্যাপেনিং মান্থস’। এ বছরই রাজ্যে সরকার বদলেছে। উৎসবের দিনেও যাতে পরিবর্তনের ছবি ধরা পড়ে, সেটাই চাইছেন পরিবেশকর্মীরা। ‘শব্দ–জব্দে’ পুলিশের যথাযথ পদক্ষেপ, বাজির বারুদে বাতাসে বিষ ঠেকানো — এ সবের জন্য চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশসচিব, ডিজিপি এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিবের কাছেও সার্কুলার বা নির্দেশিকা জারির আবেদন জানানো হয়েছে।