নেটে রোহিতের শট সজোরে লাগল মাঠকর্মীর গায়ে, MI তারকা যা করলেন…
তবে রোহিত থেমে থাকেননি। সিবান বলেন, ‘আমি বলেছিলাম এ দিকে মনোযোগ না দিয়ে ওঁকে ব্যাটিং চালিয়ে যেতে। কিন্তু নিজেই আইসপ্যাক নিয়ে আসেন রোহিত। পরে একজনকে দিয়ে ওষুধ ও স্প্রে-ও পাঠান পায়ে লাগানোর জন্য।’ হাঁটুতে ভালোরকম চোট পেলেও এই ঘটনায় মিশ্র অনুভূতির কথা জানিয়েছেন ২৭ বছর বয়সি সিবান। তিনি বলেন, ‘ব্যথা তো ছিলই, কিন্তু একই সঙ্গে ভালোও লাগছিল। এই ঘটনার পরে অন্তত রোহিত স্যরের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেয়েছি।’