West Bengal NEWS Live Updates: শুরু হল ট্রায়াল রান, আজও বাতিল উত্তরবঙ্গের ট্রেন, বাস না পেয়ে চরম বিপাকে যাত্রীরা | West bengal live updates Kolkata & West Bengal News, BJP, TMC, CPM, North Bengal Train Disruption All NEWS Live Updates
মালদহ ডিভিশনের নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ভয়ঙ্কর ধস। লাগাতার বৃষ্টিতে প্রায় ৬ ফুট বসে গিয়েছিল মাটি। বৃহস্পতিবার ভোর রাতে এই বিপত্তির পর থেকেই বিপর্যস্ত রেল পরিষেবা। উত্তরবঙ্গের সঙ্গে রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কার্যত। যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে রেল। ধস মেরামতির কাজ প্রায় শেষের পথে। আজই চালু হতে পারে ট্রেন চলাচল। উত্তরবঙ্গের ট্রেন বাতিলের চাপ এখনও ধর্মতলা টিকিট কাউন্টারে।গতকাল ৮টি স্পেশাল বাস চালানো হয়েছে। সকাল থেকে চারটি স্পেশাল বাস আট চালানো হয়েছে আজ। অন্যদিকে, জোড়াবাগান নতুন বাজারে কলকাতা পুরসভার ফুড সেফটি বিভাগের তল্লাশি অভিযান চলছে। দুগ্ধজাত সামগ্রীর দোকানে তল্লাশি চালানো হয়। ফুড সেফটি বিভাগের নজরে এল খোয়াতে ক্ষতিকারক রং মিশিয়ে বিক্রি করা হচ্ছে। রাজ্যের সমস্ত খবরের আপডেট দেখে নিন একনজরে-