পথ হারানো ফুলের গালিচায় বয়ে যায় পুষ্পবতী নদী - 24 Ghanta Bangla News
Home

পথ হারানো ফুলের গালিচায় বয়ে যায় পুষ্পবতী নদী

Spread the love

পুষ্পবতীর কলবর আর জঙ্গল থেকে আসা একটানা পাখি-পতঙ্গের ঝিঁঝিঁ শব্দকে সঙ্গে নিয়ে এগিয়ে চলা। এখানের রাস্তা ঘাঙ্গারিয়ার মতো বাঁধানো নয়, বরং অধিকাংশ পাথরই আলগা। পাঁচ কিলোমিটার মতো আপহিল ট্রেকে কখনও দু’পাশের জঙ্গলের থ্রিল আবার কখনও খাদের ধার থেকে দেখা মন মাতানো উপত্যকার ভিউ। মাঝে ঠান্ডা জলে একটু প্রাণ জুড়িয়ে নেওয়া। এ ভাবেই পৌঁছে যাওয়া ফুলোঁ কী ঘাটীতে। যেন সাদা-গোলাপি ফুলের গালিচা পাতা। ৫০০-র বেশি প্রজাতির ফুলের বাস সেখানে। দেখা মিলল মাউন্টেন অ্যাঞ্জেলিকা, ব্লু পপি, হিমালয়ান বালসাম (গোলাপি ও হলুদ), আর্নিকা হিমালয়ান সানফ্লাওয়ার, ইয়েলো ড্যানডেলিয়ন, পাঙ্কি ভায়োলেট মুন, রোজ়ানে, হোর্লফ্লাওয়ার, ফ্লেবেন— আরও কত নাম জানা-না জানা ফুল। ভ্যালি থেকে এক-দেড় কিলোমিটার মতো দূরে রয়েছে একটি রিভারবেড। ঘুরে দেখে একই পথে ফিরে আসা, বিকেল পাঁচটার মধ্যে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *