সুকন্যা শঙ্করের জন্মদিনে কন্যা অনুষ্কার আবেগঘন পোস্ট
বিশ্ববিখ্যাত সেতারবাদক পন্ডিত রবিশঙ্করের স্ত্রী সুকন্যা শঙ্করের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা শেয়ার করলেন তাঁদের কন্যা অনুষ্কা শঙ্কর। মায়ের হাতের সুস্বাদু রান্না, অমায়িক হাসি এবং জীবনের কঠিন পরিস্থিতিতে অদম্য মানসিক শক্তির কথা তুলে ধরে তাঁর প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেছেন অনুষ্কা। মায়ের জন্মদিনের বিশেষ পোস্টে অনুষ্কা লেখেন, ‘রান্নায় তোমার যে ঈশ্বরপ্রদত্ত প্রতিভা, তা আমার বাবার মিউজ়িক বা সঙ্গীত প্রতিভার সমকক্ষ!’