মাত্র ২৮ রানের মধ্যে পাকিস্তানের ১০ উইকেট ফেলে ইতিহাস ভারতের, ফতিমাদের লজ্জার নজির
শনিবার মহিলা এশিয়া কাপে পাকিস্তানকে মাত্র ৫৫ রানে অলআউট করে নতুন নজির গড়ল ভারতীয় মহিলা দল। মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই পাকিস্তানের সর্বনিম্ন দলীয় স্কোর। এক সময় ২৭ রানে কোনও উইকেট হারায়নি পাকিস্তান। সেখান থেকে মাত্র ২৮ রানের মধ্যে সব উইকেট হারিয়ে চাপে পড়ে ফাতিমা সানার দল। ভারতীয় স্পিনারদের দাপটে ১৮.১ ওভারেই শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস।
২৭ থেকে ৫৫ রানেই শেষ পাকিস্তান
শুরুতে পাকিস্তান বেশ ভালোই খেলছিল। ৪.২ ওভারে ২৭ রান তুলে ফেলেছিল তারা। তবে ভারতীয় দলের কিছু ফিল্ডারদের কিছু ভুলও কাজে লাগে। প্রতীকা রাওয়াল কয়েকটি ক্যাচ ফেলেন। পাশাপাশি ভারতীয় পেসাররাও পিচ থেকে তেমন সাহায্য পাননি।