জীবনতলায় BJP vs ISF-CPM সংঘর্ষ
শুরু হয় সংঘর্ষ। একে-অন্যের দিকে ইট-পাটকেল ছোড়ার ও মারধরের অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তাদের কর্মীদের উপরেই প্রথমে হামলা চালানো হয়। আত্মরক্ষার তাগিদে প্রতিরোধ করা হয়েছে বলে দাবি বিজেপির। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে স্থানীয় সূত্রে খবর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি রয়েছে। সংঘর্ষের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, কারা প্রথম হামলা চালিয়েছিল, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।