সবে তো শুরু, নয়া কীর্তি গড়ে হুঙ্কার স্মৃতির, ভারতকে বড় টিম বলছেন ক্যাপ্টেন ফতিমা
সমর্থকদের মধ্যেও উৎসাহ তুঙ্গে। ক’দিন আগে দুবাইয়ের মাঠ থেকেই পাকিস্তানের ক্যাপ্টেন ফতিমা সানার কাছে এক পাক ভক্ত আবদার করে বলেছিলেন, ‘ভারতকে কিন্তু হারাতে হবে।’ তখন হাসি মুখে ফতিমা ‘ইনশাল্লাহ’ বললেও পরে তাঁর গলায় হরমনপ্রীত কৌরের টিমকে নিয়ে সমীহ ধরা পড়েছে। ফতিমা বলেছেন, ‘এটা ঠিক, এখনও পর্যন্ত ভারত কখনও টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠেনি। তবে অবশ্যই ওরা খুব ভালো টিম। আমরা ওদের হারানোর চেষ্টা করব।’