Train Service: শুনশান শিয়ালদহ, উত্তরের প্রায় সব ট্রেন বাতিল, ফরাক্কায় যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ | Farakka rail line problem Rail service disrupted many trains cancelld from Sealdah Howrah
শিয়ালদহ স্টেশনে অপেক্ষারত যাত্রী (বাঁদিকে), ফরাক্কায় চলছে কাজ (ডানদিকে)Image Credit: TV9 Bangla
কলকাতা: গুরুত্বপূর্ণ লাইনে ধস। বিপর্যস্ত গোটা রাজ্যের রেল পরিষেবা। বিশেষত কলকাতা তথা দক্ষিণবঙ্গ থেকে জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গে যাওয়ার প্রায় সব ট্রেন বাতিল করা হয়েছে। বৃহস্পতিবারের পর একই ছবি দেখা যাচ্ছে শুক্রবারও। প্রবল বৃষ্টির জেরে মুর্শিদাবাদের ফরাক্কায় রেললাইনের নীচে থাকা মাটি বসে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ করতে হয়েছে। ফলে একের পর এক ট্রেন বাতিল করা হচ্ছে।
কতক্ষণ লাগবে লাইন মেরামত করতে
শুক্রবার থেকে তিনদিনের সরকারি ছুটি রয়েছে। ফলে বহু কর্মী লম্বা ছুটিতে বাড়ি ফেরার পরিকল্পনা করেছিলেন। কিন্তু ট্রেন বাতিল হয়ে যাওয়ায় সেটা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। দূরপাল্লার বাসগুলির কাউন্টারে পড়েছে লম্বা লাইন। বাস সংস্থাগুলি ইচ্ছামতো ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ উঠেছে।
জানা যাচ্ছে, নিউ ফরাক্কা স্টেশনের কাছে অনেক মাটি ধসে গিয়েছে। ফলে, সেই জায়গা মেরামত করতে সময় লাগছে। মাটি ও পাথর ফেলে জায়গাটি ঠিক করার চেষ্টা চলছে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। শুক্রবার সকালে পাওয়া খবর অনুযায়ী, আরও ৬-৭ ঘণ্টা লাগবে লাইন মেরামত করতে।
সবিস্তারে আসছে…
অভিজ্ঞান নস্কর, কৌশিক ঘোষ, মনোতোষ পোদ্দার, সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট