ম্যাচ ফি দ্বিগুণ করলেও ভারতের ধারেকাছে নয় বাংলাদেশ
বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটারদের জন্য বড় সুখবর। ক্রিকেট বোর্ড পুরুষ ও মহিলা, দুই বিভাগের ক্রিকেটারদের ম্যাচ-পিছু পারিশ্রমিক দ্বিগুণ করেছে। ফলে প্রথম শ্রেণির ক্রিকেটে একজন পুরুষ ক্রিকেটারের পারিশ্রমিক বেড়ে হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। এই সিদ্ধান্তে ক্রিকেটারদের আয় অনেক বাড়বে। তবে পারিশ্রমিক বাড়লেও ভারতের ঘরোয়া ক্রিকেটের তুলনায় বাংলাদেশ এখনও অনেকটাই পিছিয়ে রয়েছে। ভারতের অভিজ্ঞ ক্রিকেটাররা চার দিনের ম্যাচে আরও বেশি আয় করেন।