বকেয়া ডিএ নিয়ে ১২ সেপ্টেম্বর বৈঠক দিল্লিতে - 24 Ghanta Bangla News
Home

বকেয়া ডিএ নিয়ে ১২ সেপ্টেম্বর বৈঠক দিল্লিতে

Spread the love

এই সময়: সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার মনিটরিং কমিটির সামনে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বা মহার্ঘ ভাতার দাবি নিয়ে চূড়ান্ত পদক্ষেপ শুরু হয়েছে। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ নথি ও হিসেব–সহ লিখিত বক্তব্য কমিটির কাছে জমা দিতে হবে সব পক্ষকে। ১২ সেপ্টেম্বর বিকেল ৫টায় দিল্লিতে মৌখিক শুনানিতে অংশ নেবে রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন ও সংশ্লিষ্ট সংগঠনগুলির প্রতিনিধি দল।

​রাজ্য সরকারের ভূমিকা নিয়ে কর্মচারীদের মূল আপত্তিগুলির ব্যাপারে নিজেদের অবস্থান কমিটির কাছে জানানোর ইঙ্গিত দিয়েছেন মামলাকারীদের অন্যতম আইনজীবী ফিরদৌস শামিম। কর্মচারীদের বক্তব্য, রোপা ২০০৯ ও ‘অল ইন্ডিয়া কনজ়িউমার প্রাইস ইনডেক্স’ (এআইসিপিআই) লঙ্ঘন করেছে সরকার। রোপা ২০০৯ বিধিমালার স্পষ্ট নির্দেশ ছিল এআইসিপিআইয়ের বেস পয়েন্ট অনুযায়ী ডিএ দিতে হবে। সরকার বিধিবহির্ভূত ভাবে কর্মচারীদের প্রাপ্য কমানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ। তাঁদের আরও যুক্তি, পশ্চিমবঙ্গে রাজ্য ভিত্তিক আলাদা কোনও কনজি়উমার প্রাইস ইনডেক্স নেই।

আদালতের জিজ্ঞাসার মুখেও সরকার নিজস্ব কোনও বিজ্ঞানসম্মত সূচক দেখাতে পারেনি। বকেয়া আটকে রাখার অভিযোগও তোলা হয়েছে কর্মচারীদের একাংশের তরফে। তাঁদের বক্তব্য, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী ও পেনশনভোগীদের আজ পর্যন্ত এক পয়সাও বকেয়া এরিয়ার দেওয়া হয়নি। আইনমাফিক হিসেব করলে প্রত্যেকের বিপুল অর্থ প্রাপ্য। কর্মীদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টার অভিযোগও আনা হয়েছে সরকারের বিরুদ্ধে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *