অভিষেকের অফিস ভাঙচুরের ঘটনায় বিজেপিকে আক্রমণ মমতার, বিলবোর্ড কাণ্ডে জিজ্ঞাসাবাদ বৈশ্বানরকেও
এ দিকে, ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দপ্তরে বিল বোর্ড টাঙানোকে কেন্দ্র করে ঝামেলার তদন্তে বৃহস্পতিবার পুলিশের মুখোমুখি হন প্রাক্তন কাউন্সিলার বৈশ্বানর চট্টোপাধ্যায়। এ দিন দুপুর দুটো নাগাদ শেক্সপিয়র সরণি থানায় হাজির হন কালীঘাট তৃণমূল শিবিরের ওই নেতা। এই মামলায় এর আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বক্তব্যের সঙ্গে বৈশ্বানরের বক্তব্য এ দিন মিলিয়ে দেখে পুলিশ।
গত বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দপ্তরে একটি বিল বোর্ড সরাতে গিয়ে পুরসভার কর্মী এবং পুলিশকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ। ওই দিন বৈশ্বানর কোথায় ছিলেন, তাঁর কী ভূমিকা ছিল, সে বিষয়েই এ দিন তাঁকে প্রশ্ন করা হয়। ওই ঘটনায় এখনও পর্যন্ত মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।