প্রায় এক যুগ পর রঞ্জি ট্রফি খেলতে পারেন বুমরা, বড় অগ্নিপরীক্ষার সামনে তারকা পেসার
সেই কারণেই নির্বাচকদের পরিকল্পনা, নিউ জ়িল্যান্ড সফরে টেস্ট খেলানোর আগে তাঁকে অন্তত একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলানো হোক। রঞ্জি ট্রফি একটি সম্ভাবনা। যদিও ভারত ‘এ’ দলের হয়ে নিউ জ়িল্যান্ডে প্রথম শ্রেণির ম্যাচ খেলানোর কথাও ভাবা হচ্ছে। তবে ওই সময় এক দিনের সিরিজ় থাকায় সেই পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে।
হাঁটুর চোটের জন্য দীর্ঘ বিরতি
ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে শেষ বার মাঠে নেমেছিলেন বুমরা। ২০২৬ সালের ১৬ জুলাই কার্ডিফে দ্বিতীয় এক দিনের ম্যাচে বল করেছিলেন তিনি। এর পর বাঁ হাঁটুর চোটের কারণে লর্ডসে শেষ ম্যাচ খেলতে পারেননি। শোনা যাচ্ছে, বছরের শুরুতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ থেকেই হাঁটুর সমস্যায় ভুগছিলেন তিনি। পরে বিশেষ চিকিৎসা এবং রিহ্যাব পর্বের জন্য বেঙ্গালুরুতে যান। শুরুতে শ্রীলঙ্কা সিরিজ়ের দলে জায়গা পেলেও শেষ পর্যন্ত ফিটনেসজনিত কারণে তাঁকে বাদ দেওয়া হয়। তাঁর পরিবর্তে সুযোগ পান জম্মু ও কাশ্মীরের পেসার আকিব নবি।