দৃষ্টিশক্তি হারিয়েও WBCS পাশের স্বপ্ন, পাশে দাঁড়ালেন বিধায়ক
দুচোখে দৃষ্টিশক্তি হারিয়েছেন বছরখানেক আগে। তবুও থেমে যায়নি স্বপ্ন। মেদিনীপুর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র প্রেমজিত সাউ-এর লক্ষ্য WBCS পরীক্ষায় বসা এবং সফল হওয়া। তাঁর পড়াশোনার সমস্ত খরচের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক শংকর গুছাইত।