ডার্বিতে রিজার্ভ দলই ভরসা ইস্টবেঙ্গলের, সিনিয়রদের ছাড়াই নামবে লাল-হলুদ? - 24 Ghanta Bangla News
Home

ডার্বিতে রিজার্ভ দলই ভরসা ইস্টবেঙ্গলের, সিনিয়রদের ছাড়াই নামবে লাল-হলুদ?

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের পর এবারও দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে কলকাতা লিগ শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। একের পর এক ম্যাচে সহজেই এসেছে জয়।…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গতবারের পর এবারও দুরন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে কলকাতা লিগ শুরু করেছে ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। একের পর এক ম্যাচে সহজেই এসেছে জয়। বর্তমানে ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে গ্ৰুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মশাল ব্রিগেড। তাদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে মোহনবাগান সুপার জায়ান্ট। ১০ ম্যাচে তাদের সংগ্রহ ২২ পয়েন্ট। দুই প্রধানের সুপার সিক্স যে নিশ্চিত তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে টুর্নামেন্ট বা পরিস্থিতি যাই হোক ডার্বি ম্যাচ যে আলাদাই গুরুত্ব রাখে সেটা বলাই চলে। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আগামী ৭ই সেপ্টেম্বর অর্থাৎ সোমবার মুখোমুখি হতে চলেছে দুই পক্ষ।

বারাসাত স্টেডিয়ামে আয়োজিত হতে চলা সেই ম্যাচকে ঘিরেই ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে সমর্থকদের মধ্যে। উল্লেখ্য, গতমাসেই ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই শিবির। যেখানে শেষ পর্যন্ত বড় ব্যবধানে মোহনবাগানকে পরাজিত করেছিল আন্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। এবার ফের লড়াই। একদিকে যেমন মোহনবাগানের কাছে বদলার ম্যাচ অন্যদিকে, ঠিক তেমন ভাবেই জয়ের ধারা অক্ষুণ্ন রাখার চ্যালেঞ্জ লাল-হলুদের রিজার্ভ দলের। উল্লেখ্য, ডুরান্ড পরবর্তী সময় থেকেই কলকাতা ফুটবল লিগে একাধিক সিনিয়র দলের ফুটবলারদের খেলতে দেখা যাচ্ছে মোহনবাগানের জার্সিতে।

কাজেই ডার্বি ম্যাচে তাদের খেলার সম্ভাবনা যথেষ্ট। তবে লাল-হলুদ শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে, টুর্নামেন্টের গত ম্যাচগুলির মত এবারও হয়তো রিজার্ভ দলের ফুটবলারদেরকেই এই ডার্বিতে খেলাতে পারে ইস্টবেঙ্গল ক্লাব। যারফলে জুনিয়র দলের কোচ অর্চিষ্মান বিশ্বাসের উপরেই হয়তো ভরসা রাখছেন সকলে। অর্থাৎ এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ও ডাগ আউটে‌ থাকতে পারেন তিনি। অর্থাৎ সিনিয়র দলের ফুটবলারদের ছাড়াই হয়তো কলকাতা লিগের ডার্বিতে নামছে ইস্টবেঙ্গল। পড়শী দলে সিনিয়র দলের ফুটবলারদের খেলানোর পরিকল্পনা থাকলেও লাল-হলুদে জুনিয়র দলের তিন ফুটবলার সুযোগ পেতে পারেন সিনিয়র দলে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *