ক্রিকেটে ইতিহাসের অপেক্ষা, প্রথম বার মুখোমুখি হতে চলেছে ভারত ও জাপান
কেন হচ্ছে ভারত-জাপান ম্যাচ?
ভারতীয় ক্রিকেট বোর্ড এবং জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথ ভাবে এই ম্যাচের ঘোষণা করেছে। ভারত ও জাপানের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। চলতি বছর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হয়েছে। সেই উদযাপনের অংশ হিসেবেই এই ম্যাচকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
‘সুজ়ুকি কাপ’-এ মুখোমুখি দুই দেশ
ভারত ও জাপানের এই একমাত্র ম্যাচের নাম রাখা হয়েছে ‘সুজ়ুকি কাপ’। ২২ সেপ্টেম্বর তোচিগি প্রিফেকচারের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে হবে এই ম্যাচ। ভারতীয় সময় সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হবে। খেলাধুলার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ‘স্পোর্ট ৭৫’ উদ্যোগের সূচনা করেন। এই T20 ম্যাচ সেই উদ্যোগেরই প্রথম বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।