এমবাপেকে অপহরণের ছক ফাঁস, তালিকায় আরও ২৬ - 24 Ghanta Bangla News
Home

এমবাপেকে অপহরণের ছক ফাঁস, তালিকায় আরও ২৬

Spread the love

এমবাপে ছাড়া হিটলিস্টে ছিলেন কারা?

উদ্ধার হওয়া তালিকার শীর্ষে রয়েছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স ফুটবল দলের অধিনায়ক কিলিয়ান এমবাপের নাম। এর পর রয়েছেন র‍্যাপ তারকা, একজন চিনা ব্যবসায়ী, প্যারিসের নামী জুয়েলার্স এবং তুরষ্কের একাধিক মাংস ব্যবসায়ী। আপাতত তদন্তকারীরা খতিয়ে দেখছেন এমবাপে সহ যাদের নাম রয়েছে তাঁদের উপর রেইকি চালানো হয়েছে বা হচ্ছে কি না।

একটি বিলাসবহুল ঘড়ি চুরির তদন্তে সূত্রপাত

২০২৫ সালের এপ্রিলে ফ্রান্সের নয়ি-সুর-সেইন এলাকার একটি অভিজাত ঘড়ির দোকানে সশস্ত্র ডাকাতির ঘটনার সূত্র ধরে ক্লেমেন্ত এলকে পুলিশ গ্রেপ্তার করে। সেখানে এক ঘড়ি প্রস্তুতকারকের ওপর হামলার ঘটনায় সে মূল অভিযুক্ত ছিল। এর পর কারাগারে গিয়ে সে আরও বড়মাপের অপরাধচক্র শুরু করে।

একদিকে তাঁকে অপহরণ করা হতে পারে যেখানে তোলপাড় সেখানে মাঠের পারফরম্যান্সে দাপট দেখাচ্ছেন এমবাপে। লা লিগায় তিনি ৩ ম্যাচে ৪ গোল করার পাশাপাশি রিয়াল সোসিয়েদাদের বিরুদ্ধে হ্যাটট্রিকও করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *