Bankura News | স্কুলে অনুপস্থিতির হার চিন্তার, প্রধান শিক্ষক নিজেই গেলেন পড়ুয়াদের বাড়ি
সরকারি স্কুলে কমছে পড়ুয়াদের উপস্থিতি। ক্লাসরুম খালি দেখে কারণ খুঁজতে নিজেই মাঠে নামলেন বাঁকুড়া মিউনিসিপাল হাইস্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা। বৃহস্পতিবার হাজিরা খাতা হাতে বাঁকুড়ার হরিয়ালগাড়া গ্রামে বাড়ি-বাড়ি ঘুরে অভিভাবক ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তাঁরা।