বয়স ভাঁড়িয়ে ভারতীয় দলে খেলার শাস্তি, নির্বাসিত বাংলার ক্রিকেটার
কী ভাবে ধরা পড়লেন রোহিত?
শ্রীলঙ্কা সফরে নজরকাড়া পারফরম্যান্সের পর তাঁর বয়স সংক্রান্ত নথি খতিয়ে দেখা হয়। তখনই আধার কার্ডের তথ্যের মধ্যে একাধিক অসঙ্গতি সামনে আসে। নথি অনুযায়ী, ২০১৪ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে (CAB) নাম নথিভুক্ত করার সময় তাঁর জন্মতারিখ ছিল ৭ জুলাই, ২০০৭ এবং ঠিকানা ছিল উত্তরপ্রদেশ।
২০১৪ সালে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে নাম নথিভুক্ত করার সময় রোহিত যাদবের জন্মতারিখ ছিল ৭ জুলাই, ২০০৭ এবং ঠিকানা ছিল উত্তরপ্রদেশ। তবে আধারের আপডেটেড তথ্য অনুযায়ী, ২০১৭ সালে তাঁর জন্মসাল পরিবর্তন করে ২০০৬ করা হয়।