পচা মাংস! এ বার চায়না টাউনের নামী রেস্তোরাঁয়, জেলা জুড়ে চলছে অভিযান
এই সময়: পুজোর আগে শহর থেকে জেলা—খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে কড়া নজরদারি শুরু করেছে প্রশাসন। বুধবার কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি, জলপাইগুড়ি, পূর্ব বর্ধমান, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, মিষ্টির দোকান ও খাবারের কারখানায় অভিযান চালায় খাদ্য সুরক্ষা দপ্তর ও স্থানীয় প্রশাসন। আচমকা হানায় কোথাও উদ্ধার হয়েছে বাসি মাছ-মাংস, কোথাও মিলেছে মেয়াদ উত্তীর্ণ খাবার, আবার কোথাও রান্নায় ব্যবহৃত হয়েছে অননুমোদিত রং।