SIR News: বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য - Bengali News | Judges are informed which documents are acceptable in SIR - 24 Ghanta Bangla News
Home

SIR News: বিচারকদের জানানো হল SIR-এ কোন-কোন নথি গ্রহণযোগ্য – Bengali News | Judges are informed which documents are acceptable in SIR

Spread the love

সোমবার থেকে রাজ্যের এসআইআর-এর কাজ হবে বিচার বিভাগের তদারকিতে। আজ থেকে নথি যাচাই, নিষ্পত্তি প্রক্রিয়া শুরু। গতকাল অর্থাৎ রবিবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক হয় প্রধান বিচারপতির। সেখানে ছিলেন মুখ্য সচিব, ডিজিপি সহ অনেকে। ভার্চুয়াল বৈঠকে বিচারকদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। বিচারকদের বলে দেওয়া হয় কোন-কোন নথি আর কী কী নথি গ্রহণ যোগ্য। কমিশনের বিজ্ঞপ্তিতে যে যে নথির কথা বলা হয়েছে তার তালিকাও দেওয়া হয়েছে। এছাড়াও এসআইআর মামলায় সুপ্রিম কোর্টের কী কী নির্দেশ রয়েছে তা বিচারকদের জানানো হয়েছে। কমিশন সূত্রে খবর, বিচারকদের জন্য লগ-ইন আইডি তৈরি করা হবে। প্রতি জেলার জন্য তিন সদস্যের কমিটি তৈরি করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ পালন হচ্ছে কি না সেইটিই নজর রাখবে কমিটি। কমিশন সূত্রে খবর, আগে ৪৫ লক্ষ নাম বিতর্কিত জানানো হলেও এই সংখ্যা আরও বাড়তে পারে।

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *