গলায় ঝুলছে ৪টি আন্তর্জাতিক সোনা, পেটের দায়ে ফুটপাথে সবজি বিক্রি করছেন অমরদীপ
কিন্তু এত সাফল্যের পরও ভাগ্যের চাকা ঘোরেনি। ২০১৬ সাল থেকেই সরকারি চাকরি ও আর্থিক স্বীকৃতির জন্য সরকারের দরজায় কড়া নাড়ছেন অমরদীপ, কিন্তু ফাইল আটকে থেকেছে লালফিতের ফাঁসে। অথচ হরিয়ানা, ছত্তীসগঢ় বা বিহারের মতো রাজ্যের তাঁর সতীর্থ খেলোয়াড়রা বহু আগেই নিজ নিজ রাজ্য সরকারের তরফে স্থায়ী চাকরি ও পুরস্কার পেয়েছেন।