Indian Cricket: ২০০% চোটাঘাত মুক্ত নাহলে মিলবে না সুযোগ, চোট নিয়ে কঠোর ভারতীয় বোর্ড! | BCCI Cracks Down on Player Fitness, High Level Review Meeting Called with Gambhir, Agarkar & Laxman
গৌতম গম্ভীর ও অজিত আগারকরImage Credit: PTI
নয়াদিল্লি: গতকালই আফগানিস্তানের বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় বোর্ড। এই দলে থাকা ৪ জন ক্রিকেটারকে নিয়ে উঠছে প্রশ্ন। জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, নীতিশ কুমার রেড্ডি ও ওয়াশিংটন সুন্দরের নামের পাশে * চিহ্ন। এই চিহ্নের অর্থ ফিটনেস পরীক্ষাতে যদি এঁরা উত্তীর্ন হন, তাহলেই এঁদের মূল দলে খেলবে বিসিসিআই। তবে এই কারণেই সমালোচনা শুরু হয়েছে বোর্ডকে নিয়ে। তীব্র সমালোচনাতে বিদ্ধ হয়ে এবার বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছে, কোনও ক্রিকেটারকে দলে নেওয়ার সময় তারা যেন ২০০% নিশ্চিত হয়।
ফিটনেস নিয়ে এবার আসলে শক্ত অবস্থান নিয়েছে বিসিসিআই। বোর্ডের সূত্রের খবর, এবার থেকে যাদের ফিটনেস সম্পর্কে ২০০% নিশ্চিত থাকবে বোর্ড, একমাত্র তারাই সুযোগ পাবে। ইতিমধ্যেই ক্রিকেটারদের ফিটনেস রিপোর্ট ও খেলোয়াড় নির্বাচন নিয়ে কঠোর বিসিসিআই। এমনকি যদি কোনও ক্রিকেটারকে নেওয়ার পর চোট পেলে সেই জাযগায় বিকল্প কী হবে, সেই নিয়েও ভেবে রেখেছে বিসিসিআই। বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার মতে, “আন্তর্জাতিক সিরিজের ৩-৪ সপ্তাহ আগে থেকে দল নির্বাচন করা হয়। ফলে দলে নেওয়ার সময় তাঁর চোট থাকলেও এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট খেলোয়াড়ের সুস্থ থাকার সমূহ সম্ভাবনা থাকে।
দেবজিৎ এও জানিয়েছিলেন, এই প্রক্রিয়াকে বলে subject to fitness। তবে সাম্প্রতিক সময়ে এই নিয়ে কম ঝামেলায় পড়েনি বোর্ড। অতীতে বহুবার কোনও প্লেয়ারকে দলে নেওয়ার পরেও তাঁর চোট পাওয়ার পর তাঁকে দল থেকে সরানো হয়েছে। এবার এই নিয়েই সতর্ক হচ্ছে বিসিসিআই। দলের সাম্প্রতিক পরিসংখ্যানও খুব একটা সুখের নয়। শেষ টি-টোয়েন্টি সিরিজগুলির মধ্যে একমাত্র জিম্বাবোয়ের বিরুদ্ধেই জিতেছে ভারত। আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে ফিরতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তাই আগামীকাল, বৃহস্পতিবার বিসিসিআইয়ের সদর দফতরে দলের হেডকোচ গৌতম গম্ভীর, প্রধান নির্বাচক অজিত আগরকর ও সিওই-র প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠক করবে বিসিসিআই। সুতরাং বোঝাই যাচ্ছে, এই চোট-আঘাতগ্রস্ত ভারতীয় দল নিয়ে যথেষ্ট চিন্তিত ভারতীয় দল।