মাঝরাতে দুই জাহাজের ভয়ংকর সংঘর্ষ! তুরস্কে নিখোঁজ ১০ নাবিক
ইস্তানবুল: ইস্তানবুলের কাছে মারমারা সাগরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার ভোরে দু’টি বাণিজ্যিক জাহাজের মধ্যে ভয়ানক সংঘর্ষের জেরে নিখোঁজ হলেন অন্তত ১০ জন নাবিক। তুরস্ক প্রশাসন সূত্রে…
ইস্তানবুল: ইস্তানবুলের কাছে মারমারা সাগরে ভয়াবহ দুর্ঘটনা। বুধবার ভোরে দু’টি বাণিজ্যিক জাহাজের মধ্যে ভয়ানক সংঘর্ষের জেরে নিখোঁজ হলেন অন্তত ১০ জন নাবিক। তুরস্ক প্রশাসন সূত্রে খবর, সিলিভরি জেলার কাছে মাঝসমুদ্রে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ নাবিকদের সন্ধানে ইতিমধ্যেই জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে তুরস্কের কোস্ট গার্ড।
স্থানীয় প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত প্রায় ৩টে নাগাদ ‘আলসু’ (Alsu) এবং ‘তুগবের্ক ইমামোগলু’ (Tugberk Imamoglu) নামের দু’টি তুর্কি জাহাজের মধ্যে এই সংঘর্ষ ঘটে। ইস্তানবুলের গভর্নরের দপ্তর জানিয়েছে, সংঘর্ষের পর রাসায়নিক ট্যাঙ্কার ‘আলসু’-তে বড়সড় কোনও ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু অপর জাহাজ, বাল্ক ক্যারিয়ার ‘তুগবের্ক ইমামোগলু’-র সঙ্গে পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ওই জাহাজে থাকা ১০ জন ক্রু বা নাবিকের বর্তমান অবস্থান বা জাহাজটির পরিস্থিতি সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য মেলেনি।
জাহাজ দু’টির গন্তব্য কোথায় ছিল?
ইস্তানবুল চেম্বার অব মেরিটাইম কমার্সের তথ্য বলছে, জাহাজ দু’টির ধরন এবং গন্তব্য ছিল সম্পূর্ণ আলাদা। জ়েইবে দেনিজ়জ়িলিক সংস্থার মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার ‘তুগবের্ক ইমামোগলু’ যাচ্ছিল কৃষ্ণসাগরের কারাদেনিজ়েরেগলি বন্দরের দিকে। অন্যদিকে, ওজ়পুলাথানে দেনিজ় তাসিমাজ়িলিক সংস্থার রাসায়নিক ট্যাঙ্কার ‘আলসু’ এজ়িয়ান সাগরের আলিয়াগা বন্দরের দিকে এগোচ্ছিল।
জোরকদমে উদ্ধারকাজ
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে তুরস্কের কোস্ট গার্ডের একাধিক উদ্ধারকারী জাহাজ এবং হেলিকপ্টার। নিখোঁজ নাবিকদের হদিস পেতে মারমারা সাগরের বুকে তল্লাশি চালানো হচ্ছে। উল্লেখ্য, মারমারা সাগর তুরস্কের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ জলপথ, যা বসফরাস ও দার্দানেলস প্রণালীর মাধ্যমে কৃষ্ণসাগরকে এজ়িয়ান ও ভূমধ্যসাগরের সঙ্গে যুক্ত করেছে। এখানে সর্বক্ষণ বাণিজ্যিক জাহাজ চলাচল করে। রাসায়নিক ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের ফলে সমুদ্রে কোনও পরিবেশগত বিপর্যয় ঘটেছে কি না, তা উদ্ধার অভিযান শেষের পরেই স্পষ্ট হবে বলে জানিয়েছে প্রশাসন।
মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?
জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,