নবম শ্রেণিতে তৃতীয় ভাষা যুক্ত করা নিয়ে আপত্তি সুপ্রিম কোর্টের
কেন আপত্তি আদালতের?
শুনানিতে বিচারপতিরা বলেন, নবম শ্রেণি থেকেই ছাত্রছাত্রীরা মাধ্যমিক বা দশম শ্রেণির বোর্ড পরীক্ষার প্রস্তুতি শুরু করে। এই সময়ে নতুন একটি ভাষা বাধ্যতামূলক করলে তাদের পড়াশোনার চাপ আরও বেড়ে যাবে। বিচারপতি নাগারত্না মন্তব্য করেন যে, ‘বোর্ড পরীক্ষার প্রস্তুতির কারণে ছাত্রছাত্রীরা আগে থেকেই পড়াশোনার সাংঘাতিক চাপের মধ্যে রয়েছে। বাড়তি চাপ অপ্রয়োজনীয়। অষ্টম শ্রেণির শেষ থেকে চাপ শুরু হয়ে যায়। সেখানে নবম শ্রেণিতে কেন নতুন ভাষা আনছেন? এটা তো ষষ্ঠ শ্রেণিতেই আনা যায়। যত আগে করা যায়, ততই ভালো।’ আদালতের পর্যবেক্ষণ, ভাষা শিক্ষার উদ্দেশ্য প্রশংসনীয় হলেও তার বাস্তবায়নের সময় ও পদ্ধতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।