দিঘায় ১২টি হোটেলে খাদ্য সুরক্ষা দপ্তর, ধরাল আইনি নোটিস
কয়েক দিন আগের রান্না করা মাছ-মাংস পরিবেশন করা হচ্ছে। বাসি খাবার বলে যাতে কেউ বুঝতে না পারেন সে জন্য ফুড সেন্ট ব্যবহার করা হচ্ছে কোনওরকম বিধিনিষেধের তোয়াক্কা না করেই। যা দেখে অবাক হয়ে যান প্রশাসনের আধিকারিকরা। অভিযানে ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক নিরঞ্জন কুমার, কাঁথির এসডিও প্রতীক অশোক ধুমাল, বিডিও, ক্রেতা সুরক্ষা দপ্তর, ব্লক স্বাস্থ্য দপ্তর ও নন্দীগ্রাম স্বাস্থ্য জেলা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিক ও জেলা পুলিশের কর্তারা।