Zomato-তে ব্যানড ‘অ্যানালগ পনির’, আপনিও কি খেয়েছেন? কী ভাবে বুঝবেন কোনটি আসল? - 24 Ghanta Bangla News
Home

Zomato-তে ব্যানড ‘অ্যানালগ পনির’, আপনিও কি খেয়েছেন? কী ভাবে বুঝবেন কোনটি আসল?

Spread the love

পনির কমবেশি সকলের বাড়িতেই রান্না করা হয়। আবার রেস্তোরাঁর পনির পাসিন্দা থেকে শুরু করে কড়াই পনির- অনেকেরই প্রিয় খাবার। কিন্তু বাড়িতে বা রেস্তোরাঁয় যে পনির আপনি খাচ্ছেন, সেটি সত্যিই দুধ থেকে তৈরি কি না, তা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে।

আর এ বার সেই থেকেই ‘অ্যানালগ বা analogue paneer’ ব্যবহারের বিরুদ্ধে পদক্ষেপ করেছে ফুড ডেলিভারি সংস্থা Zomato। আর এই সিদ্ধান্তের পরেই সারা দেশে চর্চায় রয়েছে অ্যানালগ পনির—কী এটি, কী ভাবে তৈরি হয় এবং এটি খেলে আদৌ কোনও স্বাস্থ্যঝুঁকি রয়েছে কি না তা নিয়ে চর্চা চলছে।

ডেয়ারি পনির কী?

আমরা সাধারণত যে পনির খাই, তা তৈরি হয় দুধ থেকে। দুধ গরম করে তাতে লেবুর রস, ভিনিগার বা অনুমোদিত কোনও অ্যাসিডুল্যান্ট দেওয়া হয়। এর ফলে দুধের ছানা ও তরল জলীয় অংশ আলাদা হয়ে যায়। তারপর সেখান থেকে তৈরি হয় পনির।

অ্যানালগ পনির কী?

অ্যানালগ পনির দেখতে ও খেতে অনেকটা আসল পনিরের মতো হলেও এর উপাদান সম্পূর্ণ আলাদা হতে পারে। এতে দুধের বদলে ভেজিটেবল অয়েল, ফ্যাট, স্টার্চ, প্ল্যান্ট প্রোটিন, ইমালসিফায়ার এবং স্টেবিলাইজ়ার ব্যবহার করা হতে পারে। ফলে দেখতে একই রকম হলেও এর পুষ্টিগুণ ও উপাদান ডেয়ারি পনিরের থেকে আলাদা হয়।

তবে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই অ্যানালগ পনিরকে ভেজাল বলছেন। যা হয়তো ঠিক নয়। এটি সরাসরি ‘নকল’ বা ‘ভেজাল পনির’ নাও হতে পারে। আসল বিষয় হলো, ক্রেতাকে স্পষ্ট ভাবে জানানো হচ্ছে কি না যে তিনি কী ধরনের পনির খাচ্ছেন সেটি বেশি জরুরি।

কেন Zomato অ্যানালগ পনির নিষিদ্ধ করল?

Zomato জানিয়েছে, অ্যানালগ পনিরের বদলে রেস্তোরাঁগুলিতে সাধারণ ন্যাচারাল পনির ব্যবহার করতে হবে। কিন্তু অ্যানালগ পনির কি সত্যিই শরীরের জন্য খারাপ?

অ্যানালগ মানেই যে অনিরাপদ, তা নয়। তবে এর পুষ্টিগুণ প্রচলিত দুধের পনিরের থেকে আলাদা। এতে আসল পনিরের তুলনায় প্রোটিন ও ক্যালশিয়াম কম থাকতে পারে। আর মূল সমস্যা তৈরি হয় তখনই, যখন অ্যানালগ পনিরকে এমন ভাবে বিক্রি করা হয়, যাতে ক্রেতা মনে করেন তিনি সাধারণ দুধের পনিরই খাচ্ছেন।

কী ভাবে চিনবেন কোনটি আসল, আর কোনটি অ্যানালগ পনির?

প্যাকেটজাত পনির কেনার সময়ে শুধু দেখতে কেমন তা দেখে সিদ্ধান্ত না নিয়ে প্রোডাক্ট নেম ও ইনগ্রেডিয়েন্স লিস্ট বা পনিরটি কী দিয়ে তৈরি তা দেখে নিন।

বাড়িতেই কী ভাবে চিনবেন?

আসল পনির সাধারণত নরম, সামান্য দানাদার এবং চাপ দিলে সহজে ভেঙে যায়। অন্য দিকে, অ্যানালগ পনির অনেক সময় বেশি মসৃণ, রাবারের মতো বা অতিরিক্ত ইলাস্টিক হতে পারে। এ ছাড়াও সাধারণ পনিরে দুধের হালকা গন্ধ এবং একটা ক্রিমি স্বাদ থাকে। কিন্তু অ্যানালগ পনিরে দুধের গন্ধ কম থাকতে পারে। এর স্বাদও আলাদা হতে পারে।

পাশাপাশি, অ্যানালগ পনিরের ছোট এক টুকরো প্যানে অতিরিক্ত তেল বের হওয়া, অসম ভাবে গলে যাওয়া বা অস্বাভাবিক রাবারের মতো হলে তা দেখেও বুঝতে পারেন। সাধারণত দুধের পনিরের ক্ষেত্রে এরকম হয় না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *