East Bengal FC : ডুরান্ডের আগেই সুখবর লাল-হলুদে, রশিদের সঙ্গে চুক্তিবৃদ্ধি ম্যানেজমেন্টের! | East Bengal FC extends contract with Mohammed Rashid for another year - 24 Ghanta Bangla News
Home

East Bengal FC : ডুরান্ডের আগেই সুখবর লাল-হলুদে, রশিদের সঙ্গে চুক্তিবৃদ্ধি ম্যানেজমেন্টের! | East Bengal FC extends contract with Mohammed Rashid for another year

Spread the love

কলকাতা : ইস্টবেঙ্গল সমর্থকদের সুখের সময় এসেছে বোধহয়। একের পর এক ভাল খবর পাচ্ছেন লাল-হলুদ সমর্থকরা। প্রথমে টানা ২২ বছরের ব্যর্থতার পর জাতীয় লিগ জয়, তার উপর আবার মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাসের কোচ হয়ে আসা। এবার আবার সুখের খবর পেল ইস্টবেঙ্গল।

গত সিজনে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করার পিছনে প্রধান ভূমিকা ছিল রশিদের। ইউসুফ, মিগুয়েলের সঙ্গে রশিদও বড় ভূমিকা পালন করেছিলেন। তাই তাঁর সঙ্গে এক বছরের চুক্তি বাড়াল ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ। আগামী সিজনেও লাল-হলুদে খেলতে দেখা যাবে রশিদকে। গত বছর আইএসএল শুরুর আগে দলে এসেছিলেন এই প্যালেস্টাইন ফুটবলার। ১২ ম্যাচ খেলে করেছিলেন ১ গোল, ১ অ্যাসিস্ট। কিন্তু যেহেতু এই বার ইউসুফ, মিগুয়েল থাকছেন না, তাই তাঁকে দরকার ছিল লাল-হলুদের। সূত্রের খবর, তাই ইস্টবেঙ্গলেই থাকছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।

ebfc

একই সঙ্গে, আরও একটি সুখবর দিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলে এলেন বরিস সিং। ৩ বছরের চুক্তিতে লাল-হলুদে সই করলেন গোয়ার এই প্রাক্তন উইঙ্গার। যেহেতু এখনও মরশুম শুরু হয়নি কিন্তু ডুরান্ড কাপের সূচি প্রকাশ হয়ে গিয়েছে, তাই ইস্টবেঙ্গলকে তৈরী থাকতেই হতো। একই সঙ্গে বলা উচিত, ডার্বি দিয়ে ডুরান্ড শুরু করার ফলে দুই পক্ষকেই বাড়তি প্রস্তুতি নিতে হত। সেই দিক থেকে দেখতে গেলেও, বরিস সিংয়ের লাল-হলুদে যোগদান ও রশিদের থেকে যাওয়া বাড়তি সুবিধে দেবে লাল-হলুদকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *