Bangladesh Election: লক্ষ-লক্ষ ভোটার, তাও পড়েনি ভোট! রাজধানীতেই বড় ঘাটতি - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Election: লক্ষ-লক্ষ ভোটার, তাও পড়েনি ভোট! রাজধানীতেই বড় ঘাটতি

Spread the love

Bangladesh Election: লক্ষ-লক্ষ ভোটার, তাও পড়েনি ভোট! রাজধানীতেই বড় ঘাটতি

ঢাকা: ভোটার উপস্থিতির হার ছাড়ায়নি ৫০ শতাংশ। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বেনজির দৃশ্য খোদ রাজধানী ঢাকাতেই। সর্বত্রই ভোটার উপস্থিতি ছিল বেশ কম। কিন্তু বাংলাদেশের নির্বাচন কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, গোটা দেশজুড়ে ভোট পড়েছে ৫৯ শতাংশ। তা হলে বাধ সাধল শুধু ঢাকাতেই?

প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর সংসদীয় আসনগুলিতে সারাদেশের মধ্য়ে ভোটের হার সবচেয়ে কম। সেখানে ঢাকা-১২ আসনে মোট ভোট পড়েছে ৩৭.৪২ শতাংশ। অন্যদিকে ওই ঢাকাতেই ভোটদানের হার সবচেয়ে বেশি ঢাকা-৫ আসনে, মোট ভোট পড়েছে ৪৮.৭৫ শতাংশ। বাংলাদেশে মোট ৩০০টি আসন। ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। একটি আসনে প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত। বাকি দু’টি আসনে সীমানা জটিলতার কারণে ফলাফল স্থগিত করা হয়েছে।

এই ৩০০টি আসনের মধ্যে ঢাকায় রয়েছে ১৫টি আসন। যেখানে গোটা দেশজুড়ে ভোটদানের হার ৫৯.৪৪ শতাংশ। সেই তুলনায় অনেকটাই পিছিয়ে ঢাকা। রাজধানীতে সবচেয়ে কম ভোটার উপস্থিতি থাকা আসন ঢাকা-১২-তে মোট ভোটারের সংখ্যা ৩ লক্ষ ৩৩ হাজার ৩১৮ জন। কিন্তু ভোট দিয়েছেন মাত্র ১ লক্ষ ২৪ হাজার ৭১২ জন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৫ জন প্রার্থী। তাঁদের মধ্যে জয়ী হয়েছেন জামায়াতের প্রার্থী মহম্মদ সাইফুল আলম মিলন। তিনি পেয়েছেন ৫৩ হাজার ৭৭৩টি ভোট।

অন্যদিকে সবচেয়ে বেশি ভোট পড়া ঢাকা-৫ আসনে মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ১৯ হাজার ৯৯৬ জন। তার মধ্য়ে ভোট দিয়েছেন ২ লক্ষ ৪ হাজার ৭৫০ জন। ভোটদানের হার ৪৮.৭৫ শতাংশ, যা রাজধানীতে সর্বোচ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *