প্রতিরক্ষা বৈঠকে মোদীকে স্টেলথ যুদ্ধবিমান Su-57 এবং S-500 র বড় প্যাকেজ পুতিনের
নয়াদিল্লি: ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা এবার আরও আধুনিক ( Su-57 S-500)এবং কৌশলগত পর্যায়ে পৌঁছতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সামনে তাঁর দেশের…
নয়াদিল্লি: ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা এবার আরও আধুনিক ( Su-57 S-500)এবং কৌশলগত পর্যায়ে পৌঁছতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারতের সামনে তাঁর দেশের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তির একটি বড় প্যাকেজ তুলে ধরেছেন বলে জানা গিয়েছে। এই প্রস্তাবের কেন্দ্রে রয়েছে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান Su-57 এবং অত্যাধুনিক S-500 বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা।
এর পাশাপাশি ভারতের হাতে থাকা রুশ অস্ত্রশস্ত্রের (Su-57 S-500 )আধুনিকীকরণ এবং নতুন করে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহের একাধিক প্রস্তাবও রয়েছে বলে জানা গিয়েছে। বিষয়টি সামনে আসতেই আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলে তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সাম্প্রতিক এক বিশেষ প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাশিয়া শুধু নিজেদের তৈরি অস্ত্র বিক্রির প্রস্তাবই দিচ্ছে না, বরং প্রযুক্তি হস্তান্তর এবং ভারতে যৌথ উৎপাদনের সম্ভাবনাও তুলে ধরছে।
আরও দেখুনঃ ভয়ঙ্কর বন্যায় কীভাবে টিকে রইল নেপালের সেই ‘সবুজ বাড়ি’? জানালেন খোদ মালিক
বিশেষ করে S-500 ব্যবস্থাকে ঘিরে মস্কোর প্রস্তাবকে অত্যন্ত ( Su-57 S-500)তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার তৈরি S-500 ‘প্রমিথিউস’কে অত্যাধুনিক দূরপাল্লার বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে বিবেচনা করা হয়। ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইতিমধ্যেই রুশ S-400 গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ব্যবস্থার পরবর্তী প্রজন্মের প্রযুক্তি হিসেবে S-500-কে ভারতের কাছে তুলে ধরছে মস্কো।
সরাসরি বিক্রির পাশাপাশি প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ( Su-57 S-500 )ভারতে এই ব্যবস্থার কিছু অংশ বা ভবিষ্যৎ সংস্করণ তৈরি করার সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে খবর। অন্যদিকে, রাশিয়ার Su-57 যুদ্ধবিমানও এই প্রতিরক্ষা প্যাকেজের অন্যতম আকর্ষণ। এটি পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার হিসেবে পরিচিত। শত্রুপক্ষের রাডারে ধরা পড়ার সম্ভাবনা কমানো, উন্নত সেন্সর এবং আধুনিক অস্ত্র বহনের ক্ষমতার মতো বৈশিষ্ট্যের কারণে এই বিমানকে রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান হিসেবে দেখা হয়।
ভারতের ক্ষেত্রেও এই প্রস্তাবের কৌশলগত গুরুত্ব রয়েছে। কারণ, দেশীয় পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান AMCA বা অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফ্ট এখনও উন্নয়ন ও উৎপাদনের বিভিন্ন পর্যায়ে রয়েছে। ফলে তার আগে ভারতীয় বায়ুসেনার প্রয়োজন মেটাতে কোনও অন্তর্বর্তীকালীন সমাধান প্রয়োজন হলে Su-57 একটি বিকল্প হয়ে উঠতে পারে।
বিশেষ করে চিনের বায়ুসেনার হাতে পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান থাকার বিষয়টি ভারতের সামরিক পরিকল্পনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই জায়গা থেকেই রাশিয়ার প্রস্তাবকে কৌশলগতভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। জানা গিয়েছে, পুতিনের প্রতিরক্ষা প্রস্তাব শুধু Su-57 এবং S-500-তেই সীমাবদ্ধ নয়। একটি বৃহত্তর ছয় দফা প্যাকেজের অংশ হিসেবে ভারতীয় বিমানবাহিনীর জন্য আরও পাঁচটি S-400 স্কোয়াড্রন সরবরাহের প্রস্তাব রয়েছে।