‘বিগ বস’ বাংলায় তনুশ্রী, কে এই জলপাইগুড়ির কন্যা?
বেশ কিছু দিন ধরেই দর্শকের মনে প্রশ্ন ছিল। কাদের দেখা যাবে ‘বিগ বস’ বাংলায়? ইতিমধ্যেই হয়ে গিয়েছে গ্র্যান্ড ওপেনিং। ফলে তালিকায়ও এসেছে প্রকাশ্যে। ইন্ডাস্ট্রির বেশ কিছু জনপ্রিয় মুখও যেমন রয়েছেন সেখানে, তেমনই রয়েছেন এমন বেশ কয়েকজন, যাঁরা পরিচিত নাম না হলেও, নিজেকে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই তালিকায় অন্যতম তনুশ্রী রায় দাস। কোন পেশার সঙ্গে যুক্ত তিনি?