২ বছর টিভি থেকে দূরে, কাজ না পাওয়া নিয়ে অকপট আয়েষা
আয়েষা জানিয়েছেন, এখনও প্রতিদিন অপেক্ষা করেন কোনও ভালো কাজের ফোনের আশায়। ফোন আসে, ছবি চাওয়া হয়, কথাবার্তাও এগোয়। কিন্তু শেষ পর্যন্ত অনেক সময় কাজ আর হয় না। কখনও আবার কাজ একেবারে নিশ্চিত হওয়ার পরেও শেষ মুহূর্তে পরিস্থিতি বদলে যায়। অভিনেত্রীর কথায়, এমনও হয়েছে যে তাঁকে জানানো হয়েছে, দু’দিন পর থেকেই শুটিং শুরু হবে। কিন্তু তার আগেই খবর এসেছে, নির্দিষ্ট চরিত্রটির জন্য তাঁকে আর উপযুক্ত মনে করা হচ্ছে না। ফলে কাজটি থেকেও বাদ পড়েছেন তিনি।