ন্যায় যাত্রা ছেড়ে দিল্লি ছুটে আসছেন রাহুল, কৃষক আন্দোলন হবে তাঁর হাতিয়ার? - Bengali News | Rahul gandhi to join farmers protest bharat jodo nyay yatras cancelled - 24 Ghanta Bangla News
Home

ন্যায় যাত্রা ছেড়ে দিল্লি ছুটে আসছেন রাহুল, কৃষক আন্দোলন হবে তাঁর হাতিয়ার? – Bengali News | Rahul gandhi to join farmers protest bharat jodo nyay yatras cancelled

Spread the love

নয়া দিল্লি: ইন্ডিয়া জোট ক্রমে ভেঙে পড়ছে। ভারত জোড়ো যাত্রার জেরে, দেশ-ব্যাপী কংগ্রেসকে নিয়ে নতুন করে যে আগ্রহ তৈরি হয়েছিল, তাও অস্তমিত। ন্যায় যাত্রা করছেন বটে, কিন্তু তাতেও বিশেষ সাড়া মিলছে না। বরং, যাত্রা করতে গিয়ে বাংলার মতো রাজ্যে ইন্ডিয়া জোটের ফাটল স্পষ্ট হয়ে উঠছে। এই অবস্থায় কৃষক আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানে যোগ দিতে চলেছেন কংগ্রেস সাংসদ। এর জন্য বাতিল করতে হচ্ছে ঝাড়খণ্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি। ন্যায় যাত্রা ছেড়ে জরুরি ভিত্তিতে দিল্লি ছুটে আসছেন রাহুল গান্ধী। দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। সেই আন্দোলনে যোগ দেবেন তিনি। এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও কৃষক নেতার কথা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। রাহুল গান্ধী কৃষক আন্দোলনে যোগ দিলে, আন্দোলন যে রাজনৈতিক রং নেবে, তা বলাই বাহুল্য।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *