সামনে বসে পাক প্রধানমন্ত্রী শরিফ! এসসিও সামিটে ‘সন্ত্রাসবাদ’ নিয়ে গর্জে উঠলেন মোদী
বিশকেক: কিরঘিজস্তানের বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া অবস্থান নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে তিনি স্পষ্ট জানিয়ে…
বিশকেক: কিরঘিজস্তানের বিশকেকে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (SCO) শীর্ষ সম্মেলনে সন্ত্রাসবাদ ইস্যুতে কড়া অবস্থান নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সদস্য দেশগুলির রাষ্ট্রনেতাদের সামনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, সন্ত্রাসবাদ দমনে কোনও রকম ‘দ্বৈত অবস্থান’ (Double standards) মেনে নেওয়া হবে না। এই গোটা সন্ত্রাসবাদী ইকোসিস্টেমকে সমূলে উৎখাত করার জন্য বিশ্বকে একসুরে কথা বলার আহ্বান জানান তিনি।
এদিনের গোলটেবিল বৈঠকে মোদীর পাশাপাশি উপস্থিত ছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তাঁদের সামনেই নাম না করে পাকিস্তান ও চিনকে নিশানা করেন ভারতের প্রধানমন্ত্রী। মোদী বলেন, “যেসব দেশ সন্ত্রাসবাদকে নিজেদের রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে এবং জঙ্গিদের আশ্রয় ও মদত দেয়, তাদের কড়া বার্তা দেওয়া প্রয়োজন। সন্ত্রাসবাদ কখনওই কারও কৌশলগত সম্পদ (Strategic asset) হতে পারে না।”
শীর্ষ সম্মেলনের প্রথা মেনে এদিন সমস্ত রাষ্ট্রনেতা একসঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন। সেই ফটো সেশনের ফাঁকেই পুতিন ও জিনপিংয়ের সঙ্গে সামান্য কুশল বিনিময় করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। দু’দিনের এই সম্মেলনের ফাঁকে ইতিমধ্যেই রাশিয়া ও ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদী। তবে জিনপিংয়ের সঙ্গে তাঁর কোনও দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা নেই বলেই সূত্রের খবর।
উল্লেখ্য, ২৬তম এই এসসিও সামিটে ১০টি সদস্য দেশ, ১৫টি পার্টনার দেশ এবং ২টি পর্যবেক্ষক দেশ আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছে।
এসসিও সামিটের মাঝেই বৈঠক! মুখোমুখি মোদী ও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান
ফুঁসছে ভোতে কোশী, নেপালে ফের জারি বন্যা সতর্কতা! মৃত্যুমিছিল ৯০০ পার