অগ্নিদেব-সুদীপার ছেলে আকাশের গাড়ি দুর্ঘটনা,
সুদীপা কথাতেও ধরা পড়েছে সেই আতঙ্কের রেশ। তিনি জানান, পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। ঈশ্বরের কৃপাতেই তাঁর ছেলে রক্ষা পেয়েছেন। সুদীপার কথায়,’ ঘটনার কথা জানার পরেই অগ্নিদেব প্রথমে আকাশকেই বকাবকি করতে থাকেন। পরে গোটা ঘটনাটি অগ্নিকে বুঝিয়ে বলে আকাশ। যে গাড়িটা ধাক্কা দিয়েছে, সেটা ধরার জন্য আকাশ ওই অবস্থায় পিছু নয়। কারণ আকাশের মনে হয়েছিল যে স্পিডে গাড়িটা এগোচ্ছে তাতে আরও অনেকের বিপদ ঘটতে পারে। আকাশের এই ভাবনাকে আমি আর অগ্নি দু’জনেই অ্যাপ্রিশিয়েট করেছি।’