দাদাকে রাখি পরাতে মুম্বইয়ে পাড়ি রতুয়ার যমজ বোনের!
ওই যমজ নাবালিকার বাবা পুলিশকে জানান, তাঁর বড় ছেলে মুম্বইয়ের একটি সোনার দোকানে কর্মরত। ২৪ অগস্ট রাখি পূর্ণিমা উপলক্ষে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন। কিন্তু ততক্ষণে তাঁর দুই বোন মুম্বই চলে গিয়েছে। দুই নাবালিকার দাদা বলেন, ‘বাড়ি এসে শুনি বোনেরা নিখোঁজ। বাবা থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। এরই মধ্যে বোনেরা ফোন করে আমায় বলে, ওরা মুম্বই চলে এসেছে আমাকে রাখি পরাবে বলে।’