ডেঙ্গি নিয়ে বৈঠকে স্বাস্থ্যভবনে আজ থাকবেন খোদ মুখ্যমন্ত্রী
স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৯ অগস্ট পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৪,০৩৫ জন। পরীক্ষিত নমুনার অনুপাতে আক্রান্তের হার ০.৭ শতাংশ। গত বছর একই সময়ে, অর্থাৎ বছরের প্রথম ৩৩ সপ্তাহে আক্রান্তের সংখ্যা ছিল ৬,৪৮৮ এবং আক্রান্তের হার ১ শতাংশ। খাতায়–কলমে এই বছর সংক্রমণের বহর কমলেও, ডেঙ্গি পরীক্ষার সংখ্যা কম হওয়ায় শুধুমাত্র আক্রান্তের হার দেখে স্বস্তিতে থাকতে রাজি নয় প্রশাসন।