সিরিয়ালে ডাক না পাওয়া নিয়ে মুখ খুললেন আয়েষা
টেলিভিশনের পর্দায় যাঁদের নিয়মিত দেখা যায়, তাঁদের দেখে হয়তো মনে হয় অভিনয় জগতে কাজের অভাব নেই। কিন্তু ক্যামেরার সামনে থাকা অভিনেতা-অভিনেত্রীদের জীবনের ছবিটা সবসময় এতটা সহজ নয়। দিনের পর দিন কাজের অপেক্ষায় থাকতে হয় অনেক শিল্পীকেই। এ বার সেই কঠিন বাস্তবতার কথা তুলে ধরলেন অভিনেত্রী আয়েষা ভট্টাচার্য।