অমলিন ‘অ্যান্টনি ফিরিঙ্গি’, রূপনারায়ণের সৌন্দর্য উপভোগ করতে গাড়ি থেকে নেমে শরৎ সেতুতে দাঁড়াতেন মহানায়ক
দিগন্ত মান্না
মহানায়ক তখন খ্যাতির মধ্যগগনে। গ্রামে গ্রামে রটে গেল সেই বার্তা ক্রমে- উত্তমকুমার এসেছেন শুটিং করতে! এলাকার আট থেকে আশি সকলেই কাজ ফেলে ছুটলেন শুটিং স্পটে। একটি বারের জন্যও তাঁকে দেখতে পেলেই যেন জীবন সার্থক হয়ে যাবে। রক্ষণশীল পরিবারের মহিলারাও সব নিষেধ অমান্য করে ছুটেছিলেন ওড়ফুলির চরে। কোলাঘাটে রূপনারায়ণের উল্টো দিকে সেই চরে হয়েছিল ‘অ্যান্টনি ফিরিঙ্গি’-র শুটিং। অধুনা সেই শুটিং স্পট অবশ্য রূপনারায়ণের গর্ভে। তবে, এলাকাবাসীর মনে আজও অমলিন সেই উত্তম-স্মৃতি।