এত দিন দেখা যেত প্রতিবাদীদের সামনে পুলিশ ব্যারিকেডের বাধা তৈরি করলে, প্রতিবাদীরা সেই বাধা ভেঙে ফেলার চেষ্টা করছে। বিহারে ‘ককরোচ’ আন্দোলনে দেখা গেল পুলিশকে হতচকিত করে ব্যারিকেডগুলোকে ছোট ছোট গাড়ির মতো ঠেলে নিয়ে চলে যাচ্ছে জেন জ়ি। প্রতিবাদী জনতাকে ছত্রভঙ্গ করতে এত দিন পুলিশকে জলকামান ছুড়তে দেখেছি সকলেই। জেন জ়ি এবার দেখাল যে, জলকামানের জলের […]