Lalgola Border দিয়ে অনুপ্রবেশ, আটক ৫ বাংলাদেশিকে পাঠানো হলো হোল্ডিং সেন্টারে
গোপন সূত্রের খবরের ভিত্তিতে লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত ভকতের নেতৃত্বে পণ্ডিতপুর আমবাগানে এক বিশেষ অভিযান চালিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের বিষয়টি স্বীকার করায় পুলিশ তাদের আটক করে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাদের হোল্ডিং সেন্টারে পাঠানোর ব্যবস্থা করে লালগোলা থানার পুলিশ।