প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের ভাষণে ‘দিমাগি নকশাল’ মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্কের মধ্যেই মুখ খুললেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তাঁর দাবি, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতাদের ‘দিমাগি নকশাল’ বলে উল্লেখ করেননি। বরং, এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে তাঁদের জন্য, যাঁরা মাওবাদীদের সমর্থন করেন, সংবিধানকে অস্বীকার করেন, বিচ্ছিন্নতাবাদীদের পাশে দাঁড়ান অথবা দেশের অখণ্ডতার বিরুদ্ধে অবস্থান […]